বুস্টার প্লাস

বুস্টার প্লাস একটি তরল পলিমার-ভিত্তিক বহুমুখী কংক্রিট অ্যাডমিক্সচার।

প্যাকিং সাইজ

  • ৫ লিটার
  • ১০ লিটার
  • ২০ লিটার
বর্ণনা

এটি কংক্রিটের কার্যক্ষমতা (Workability) বৃদ্ধি করে, উন্নত সারফেস ফিনিশ নিশ্চিত করে, দীর্ঘস্থায়িত্বপানি প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া এটি পানি-সিমেন্টের অনুপাত কমাতে, SegregationBleeding হ্রাস করতে, কংক্রিটের প্রাথমিক ও চূড়ান্ত শক্তি বৃদ্ধি করতে এবং তাপ উৎপাদন নিয়ন্ত্রণে সহায়তা করে, ফলে উচ্চমানের কংক্রিট নিশ্চিত হয়।

উপকারিতা সমূহ

  • উচ্চ মাত্রার পানি প্রতিরোধক
  • লবণাক্ততা ও ক্ষারযুক্ত উপাদান এর হাত থেকে কংক্রিটকে ক্ষত হতে রক্ষা করে
  • চমৎকার সারফেস ফিনিশের মাধ্যমে উন্নত মান নিশ্চিত করে
  • কোনো কেমিক্যাল আক্রমণ কিংবা আবহাওয়ার কারণে ক্ষতি করে না
  • কংক্রিট ও মর্টারের বন্ধন শক্তি বৃদ্ধি সহায়ক
  • যে কোনো ধরনের স্ট্রাকচার নির্মাণকাজে ব্যবহার উপযোগী
  • রডের ক্ষয়রোধে সহায়তা করে
  • স্বয়ংক্রিয় Auto Curer হিসেবে কাজ করে
  • ভাইব্রেটর ব্যবহার কম প্রয়োজন হয়
  • Segregation নিয়ন্ত্রণ করে
  • সর্বোচ্চ শক্তি নিশ্চিত করে
  • তাপীয় CrackShrinkage কমিয়ে দেয়
  • ছত্রাক ও শৈবাল প্রতিরোধী
  • সহজে ও সুবিধাজনক ব্যবহারযোগ্য
  • কোনো বিষাক্ততা ও স্বাস্থ্যঝুঁকি নেই

ব্যবহারের ক্ষেত্রসমূহ

রেডিমিক্স কংক্রিট, Underground / Overhead পানির ট্যাংকের কংক্রিট, পাইলিং, বিম, কলাম, স্ল্যাব, ফ্লোর হার্ডনার এবং মর্টার ইত্যাদি।

কেমিক্যাল ব্যবহারের মাত্রা

সাইটের ব্যবহারভেদে কেমিক্যাল ব্যবহারের মাত্রা নির্ধারণ করা হয়। প্রতি ৫০ কেজি সিমেন্টে ২৫০–৩০০ গ্রাম পর্যন্ত ব্যবহার প্রযোজ্য। মিশ্রণের পূর্বে পরিমিত পরিমাণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করুন। মিশ্রণটি প্রয়োগের আগে ও পরে প্রয়োজন অনুযায়ী পরামর্শ গ্রহণ করুন।

প্যাকেজিং: ১ লিটার, ৪ লিটার, ১০ লিটার, ২০ লিটার এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিমাণে সরবরাহ করা সম্ভব।

পর্যালোচনা (0)

পর্যালোচনা

এখন পর্যন্ত কোন রিভিউ পাওয়া যায়নি।

“বুস্টার প্লাস&rdquo সর্বপ্রথম পর্যালোচনা করুন;

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।